মুন্সীগঞ্জের গজারিয়ায় সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফের বহিস্কার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলাবাসি। মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এলাকাবাসি জানান, সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ দায়িত্ব গ্রহণের পর থেকে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম ও হয়রানি করে আসছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি।

বক্তারা আরো বলেন, উপজেলার ভূমি অফিসে সেবাগ্রহীতারা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদেই তারা এই কর্মসূচি পালন করেছেন। অবিলম্বে মামুন শরীফকে অপসারণ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে এলাকাবাসী মহাসড়কের পাশে শান্তিপূর্ণ অবস্থান নেন এবং আগামীতে আরও বড় আন্দোলনের ঘোষণা দেন।
অবজারভার

Leave a Reply