মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ পৌরসভার রনছ হাওলাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তার নাম মো. আনিস তালুকদার (৪৫)। আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালায়।

আনিস তালুকদার মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। সে ওই এলাকার আলাল তালুকদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিসের বসতবাড়িতে অভিযান চালান। এসময় তার বসতঘর তল্লাসিকালে আলমিরার ভেতরে ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ শহর যুবদলের সদস্য সচিব মো. রায়হান কবির বলেন, শুনেছি মাদক নিয়ে একজন গ্রেপ্তার হয়েছে। তিনি আগে যুবদল করতেন। তবে এখন আমাদের কোন কমিটির সদস্য নয়।

দেশ রুপান্তর

Leave a Reply