মুন্সীগঞ্জে হত্যাসহ ১৩ মামলায় স্বেছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে হত্যাসহ ১৩টি মামলার আসামি শওকত দেওয়ান (৪৯) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শওকত মোল্লা কান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও মুন্সীকান্দি গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, জেলা গোয়েন্দা শাখা ও ডিবি পুলিশের সমন্বয় গঠিত একটি আভিযানিকদল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় মুন্সীগঞ্জ সদর থানা ও টঙ্গীবাড়ি থানার একাধিক হত্যা মামলাসহ মোট ১৩টি মামলার এজাহারনামীয় আসামি শওকত দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

খবরের কাগজ

Leave a Reply