
মুন্সীগঞ্জে ব্যস্ততম সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবককে মেরে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থা ইব্রাহিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলায় আহত দুইজন। ছবি: দেশকাল নিউজ ডটকম
আহত ইব্রাহিম বলেন, “আমি ও বন্ধু আল আমিন মোটরসাইকেলে সিপাহীপাড়া যাওয়ার পথে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় পৌঁছলে পার্শ্ববর্তী বিনোদপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রাসেল, শরীফ, শাহরুখসহ আরও কয়েকজন যানবাহনের গতিরোধ করে টাকা আদায় করছিল। এতে সৃষ্টি হওয়ায় প্রতিবাদ করলে আমাদের কাছেও টাকা দাবি করে।”
“এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িতরা আমাদের করে। এতে আমি ও আল আমিন রক্তাক্ত জখম হই৷ পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।”
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।”
দেশকাল নিউজ

Leave a Reply