মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যবাউশিয়া স্ট্যান্ডে সাংবাদিক কামরুল ইসলামের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক কামরুল ইসলাম বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ডে পৌঁছার পর সিএনজি থেকে নামার সঙ্গে সঙ্গে ১০-১২ জন সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি রামদা ও রড দিয়ে আঘাত করে। রড, কাঠের ডাসা ও লাঠি দিয়ে তার শরীর ও পায়ে বেধড়ক আঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হন।
কামরুল অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্থ যোগান ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি হারুন শিকদারের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়।”
তিনি আরও জানান, হামলার সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে— “হারুন শিকদারের বিরুদ্ধে কেন ফেসবুকে পোস্ট দিস? আবার পোস্ট দিলে লাশ গুম করে ফেলব।”
এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি এ খবর নিশ্চিত করেন।
দেশকাল নিউজ

Leave a Reply