মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়েছে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত দলীয় প্যাডের এক চিঠিতে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়েছে। তদস্থলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ চিঠি স্বাক্ষরিত হয়েছে।
অবজারভার

Leave a Reply