বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে “মোশাররফ হোসেন খান” স্মৃতিচারণ সাঁতার প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি নাজমুল হাসান শিবলী।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হালিম হোসেন, আর্টিসান আউট ফিটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল, বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, রাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নুর রওশন ফাউন্ডেশনের পরিচালক এম নজরুল হোসেন, প্রাক্তন ছাত্র সমিতির দাতা সদস্য মোস্তফা আলীম খান অপু, বিশিষ্ট সমাজসেবক ও দাতা হাজী আব্দুস সাত্তার, ইউপি সদস্য মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, নজরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ রাসেল আহমেদ আকবর, ক্রিড়া সম্পাদক মনিরুজ্জামান মনির সহ অন্যরা।
অনুষ্ঠানে মোট ২৬০ জন কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি হিসেবে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া মোশাররফ হোসেন খান সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
নিউজজি

Leave a Reply