মুন্সীগঞ্জে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ ২ যুবক আটক

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর হাতে দুই সন্ত্রাসী আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাজল (৩৫) ও আবির আহমেদ (২৭)। উদ্ধারকৃত অস্ত্রগুলো মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে সেনাবাহিনীর ধারণা।

মুন্সীগঞ্জ সেনাক্যাম্প রাতেই জানায়, মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় মুন্সীগঞ্জ সদর সেনা ক্যাম্পের একটি টহল দল অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় অবৈধ মাদক ক্রয়-বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজল ও আবির আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাক্যাম্প জানায়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুর সহযোগী।

অবজারভার

Leave a Reply