মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ক্যামেরা সাংবাদিক রাহিদ হোসেন (২৫) সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহত রাহিদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি জিতু রায়ের ব্যক্তিগত ক্যামেরা পারসন।
সংঘর্ষকালে স্বজনদের তিনটি বসত ঘর ভাঙচুর করা হয়। এ সময় বাঁধা দিতে গেলে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আরও ৪-৫ জনকে আহত করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজান বেগ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, রাহিদের দুই মামা মো. জীবন হোসেন ও মো. রুহুল আমিন গংয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছে। এ নিয়ে মঙ্গলবার সকালে বড় মামা রুহুল আমিনকে মারধর করা হয়। এরপর বিকেল ৩টার দিকে দুই মামা গংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। মীমাংসার জন্য কথা বলার সময় রাহিদের উপর সশস্ত্র হামলা করা হয়।
এ ঘটনায় স্বাধীন, ইমন, হালিম, রাজু, সেলিমসহ ৮ জনকে আসামি করে আহত রাহিদের মামা মো. আল আমিন কাজী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম বলেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবজারভার

Leave a Reply