মুন্সীগঞ্জে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এছাড়া একই রাতে জেলা সদরের খানকা দালালপাড়া গ্রামে পৃথক অভিযানে ৪ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াজুল ইসলাম (৪২), রাজিব তালুকদার (৩৫), আল-আমিন শিকদার (৩৫) ও সোহেল তালুকদার (৩৮), মো. মানিক শেখ (৩৮), মাইনুল ইসলাম (৩৮) ও মো. মিলন দপ্তরী (৩৮)।

সোমবার (২০ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।

তিনি জানান, রবিবার রাত ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের মিলন তালুকদারের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এসময় ৪ জনকে আটক করে তাদের শরীরে তল্লাসি চালিয়ে সমুদয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এছাড়া একই রাত ১০টার দিকে সদর উপজেলার খানকা দালালপাড়া গ্রামের মুক্তারপুর- ছনবাড়ি সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ৩ জনেক আটক করে তাদের শরীর তল্লাসি করলে সমুদয় ফেনসিডিল পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দেশ রুপান্তর

Leave a Reply