সোমবার রাত ৯টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জে হামলা চালিয়ে সেলিম সিকদার নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় প্রবাসীর নতুন ভবনের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে।
সৌদি আরব থেকে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা চলে যায়।

একটি হত্যা মামলা নিয়ে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের সবুজ সরকার, রুজেল সরকার ও রশীদ দেওয়ানের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানান প্রবাসী সেলিম সিকদার।
সদর থানার এসআই সাদ্দাম হোসেন জানান, সৌদি আরব থেকে সেলিম সিকদার নামে এক প্রবাসী ৯৯৯ কল করে তার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানায়। তদন্তে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। হত্যা মামলা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ করা হলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশকাল নিউজ

Leave a Reply