মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ককটেল ও চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রাম থেকে সাতটি ককটেল ও দুটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়। এ সময় পূর্ব মাকহাটি গ্রামের নাসির সর্দার (৪৫) ও আল-আমিন (২২) কে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মাকহাটি গ্রামের মিল্টন মল্লিকের বিল্ডিংয়ের নিচতলায় অভিযান চালিয়ে সাতটি ককটেল ও দুটি সুইচ গিয়ার (চাকু)সহ নাসির সর্দার ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক মিল্টন মল্লিক পালিয়ে যান।
অবজারভার

Leave a Reply