মুন্সিগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবক গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মাসুদ: মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শমসের আলী (৩২), মো. রানা (৩৮) ও অছির উদ্দিন (৪০)।

মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার বিপরীতে খানবাড়ি সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে সমুদয় ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শমসের আলীর বাড়ি ঢাকার কামরাঙ্গীচর থানার হাসাননগর, রানার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ও অছিরের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বদ্দীপুর কৃষ্ণপুর গ্রামে।

বুধবার (১৯ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম পদ্মা সেতু উত্তর থানার বিপরীতে এক্সপ্রেসওয়ের পাশে খানবাড়ি সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায়।

এসময় ৩ যুবককে আটক করে তাদের শরীর তল্লাসি করে সমুদয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার করা ফেন্সিডিলের অনুমান মূল্য ১৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply