টঙ্গিবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন

মোজাফফর হোসেন : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বহুল প্রত্যাশিত স্বপ্নের শিশু পার্ক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই শিশু পার্কের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশ, আনন্দ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য এমন বিনোদনকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। টঙ্গিবাড়ীবাসীর জন্য এই পার্ক একটি সুন্দর উপহার।” তিনি পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফ, কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মালেক, সাব-রেজিস্ট্রার মো. মোজাফফর হোসেন, থানা তদন্ত কর্মকর্তা কাজী মাসুদ, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. স্বপন মাতুব্বর, বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির খান, সোনারং সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply