মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দেয়াল, সিলিং ও করিডোরের বিভিন্ন স্থানে থাকা এসব ফাটল দিনদিন আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মচারী ও সেবা নিতে আসা রোগীরা। ফলে প্রতিনিয়ত ঝুকি নিয়েই চলছে চিকিৎসা সেবা কার্যক্রম।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ ভবনের নাজুক অবস্থার কারণে তারা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন। অনেকেই চিকিৎসা নেওয়ার সময় ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতা বোধ করছেন তারা। বিশেষ করে মহিলা ওয়ার্ড, জরুরি বিভাগ এবং বহির্বিভাগে থাকা ফাটল আরও স্পষ্ট হওয়ায় রোগীদের উদ্বেগ বেড়েছে।

হাসপাতালের একাধিক কর্মকর্তা জানান, ভবনের বয়স অনেক বেশি হওয়ায় নিয়মিত মেরামতের প্রয়োজন হয়। কিন্তু পর্যাপ্ত সংস্কার না হওয়ায় পুরো ভবনটি বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। এর মধ্যেই চিকিৎসা কার্যক্রম চালু রাখায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার একমাত্র সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। দ্রæত সংস্কার না হলে সেবা বিঘিন্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করেছেন। তাই দ্রæত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক বলেন, ভবন ও কোয়াটার গুলো খুবই ঝুকিপূর্ণ। আমি ইতিমধ্যে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রæত ভবনের সংস্কার কাজ শুরু হবে।

Leave a Reply