মুন্সীগঞ্জের ৭ থানায় নতুন ওসি

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অধীনে মুন্সিগঞ্জ জেলার সাতটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সাতজন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের সাম্প্রতিক বদলি আদেশের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে।

নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মুন্সীগঞ্জ সদর থানায় মো. মমিনুল ইসলাম (বিপি-৭২৯৭০০৬৩২২), টংগিবাড়ী থানায় মোহাম্মদ মনিরুল হক ডাবলু পিপিএম (বিপি-৭৮০৬০৯৮৫২১), গজারিয়া থানায় মো. হাসান আলী (বিপি-৮০০৮১২১৪১২), শ্রীনগর থানায় মোহাম্মদ জুয়েল মিঞা (বিপি-৮০০৬১০২৭০১), সিরাজদিখান থানায় মো. আব্দুল হান্নান (বিপি-৭৬০৪১০১০১১), লৌহজং থানায় মো. মনিরুল ইসলাম (বিপি-৮১০৬১১১০২৭), পদ্মাসেতু উত্তর থানায় সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন (বিপি-৭৮০৬১০৬৯৫৫)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওসিরা দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব প্রাপ্ত থানার দায়িত্ব গ্রহণ করবেন। এই বদলির ফলে মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন

Leave a Reply