মুন্সীগঞ্জ সদর মিরকাদিম পৌরসভার মুরমা এলাকা থেকে ফাতেমা রুপা (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি দুই শিশু সন্তান এবং স্বামীকে রেখে হঠাৎ উধাও হয়েছেন।
পরিবার জানায়, গত ২২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বাসার বাইরে খেলতে গিয়ে ফাতেমা আর ফিরে আসেননি। মা কমলা বেগম জানিয়েছেন, রুপার বিয়ে চার বছর আগে টংগিবাড়ীর লিমন মালের সঙ্গে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে—ছেলে সিদ্দাতুল (৩) ও মেয়ে তাসফা (২)।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর তারা আত্মীয়, প্রতিবেশী ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। অবশেষে ২৪ নভেম্বর মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৯০) করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কেউ ফাতেমা রুপার তথ্য দিতে পারবেন, তাকে নগদ পুরস্কার দেওয়া হবে। যোগাযোগের জন্য মা কমলা বেগম: ০১৮২৮০৪৭৭৩২, মামা আনিস মিয়া: ০১৮৭০২২১৫৭১।
টারমিগান

Leave a Reply