মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের বাংলাবাজারের একটি জমি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি গ্রামের জমি থেকে ওই খুলিসহ কঙ্কাল উদ্ধার করা হয়।
সদর থানার পরিদর্শক তদন্ত সজিব দে জানান, দুপুর ১ টার দিকে সরদারকান্দি গ্রামের লোকজন জমিতে খুলিসহ কঙ্কাল পড়ে থাকতে দেখেন। পরে তারা সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে বিকেল ৪ টার দিকে ওই খুলিসহ কঙ্কাল উদ্ধার করে। তবে উদ্ধার করা খুলি ও কঙ্কালের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, চলতি বছরের ২২ অক্টোবর সরদারকান্দি গ্রামের মো. রমজান আলী (৬৪) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে। উদ্ধার করা খুলি ও কঙ্কাল নিখোঁজ ব্যক্তির কিনা- তা জানতে ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।
দেশ রূপান্তর

Leave a Reply