মুন্সীগঞ্জ জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ : সভাপতি সজল, সম্পাদক গোবিন্দ

জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে গঠিত এবং সাংস্কৃতিক বিকাশ, ঐতিহ্য লালন ও তরুণ প্রজন্মের মাঝে শিল্প–সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘মুন্সীগঞ্জ জেলা সাংস্কৃতিক ঐক্য পরিষদ’।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সংগঠক ও সংস্কৃতিকর্মী অভিজিৎ দাস ববির সঞ্চালনায় এবং মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে আয়োজিত এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হন সাংবাদিক ও সংগঠক মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোবিন্দ চন্দ্র মন্ডল।

সংগঠনের অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন—সহ-সভাপতি অসিত চক্রবর্তী, সহ-সভাপতি আজিজা খাতুন মিতা, সহ-সভাপতি শেখ মো. শিমুল, সহ-সভাপতি মুহম্মদ মাসুদ রানা; যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ; সহ-সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির ও মো. নুরুজ্জামান লিপু; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাফিজ ইখতিয়ার তানভীর; সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আরাফ; অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন; অর্থ সম্পাদক শাহনাজ হীরা; সহ-অর্থ সম্পাদক সুমি আক্তার; দপ্তর সম্পাদক রায়হান বাব্বি; প্রচার সম্পাদক মো. শেখ ফরিদ পলক; প্রকাশনা সম্পাদক আসমা আক্তার দিপ্তি; প্রশিক্ষণ সম্পাদক শারমিন রহমান অনন্যা; সাহিত্য সম্পাদক কানন ইয়াছিন; সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান জয়া।

কার্যকরী সদস্যরা হলেন—অভিজিৎ দাস ববি, জাহাঙ্গীর আলম ঢালী, মো. আরিফ মোড়ল, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মো. শাহিন মিয়া, মো. জহিরুল ইসলাম, জাহাঙ্গীর বাউল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, মো. এনামুল হক, নুরুন্নবী মুন্না, তাহের মাহমুদ, মো. জুনায়েদ, মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার।

নবনির্বাচিত নেতৃত্ব সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, নাট্যচর্চা ও সংগীতের উন্নয়ন, গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ এবং জেলা পর্যায়ে বৃহত্তর সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অবজারভার

Leave a Reply