মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থী রতনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

নাসিরউদ্দিন উজ্জ্বলঃ মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির সদ্য মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সমর্থকরা। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বিক্ষোভ।

এদিকে বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনে প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। এতে মুন্সীগঞ্জ-৩ আসনে কামরুজ্জামান রতনের নাম ঘোষণার কিছু পরেই মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান বাবুল, শহিদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভকারীরা কামরুজ্জামান রতনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। তাঁরা দলের হাইকমান্ডের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার আরও ৩৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এই নিয়ে প্রার্থী ঘোষণা হলো ২৭২ টি আসনের। এর মধ্যে মাদারীপুর -১ আসনের স্থগিত হওয়ার পর নতুন প্রার্থী ঘোষণা করেছে এই ৩৬ জনের মধ্যে। তবে এখনো ৩০০ আসনের মধ্যে ২৮ খালি রয়েছে।

জনকন্ঠ

Leave a Reply