নাসির উদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কনকসার-নাগেরহাট খালের পুনর্খনন কার্যক্রম শেষ হওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই খালটি পানিশূন্য হয়ে পড়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়িত হলেও অপরিকল্পিত খনন এবং প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম বরাদ্দ রাখার কারণেই এমন পরিণতি বলে অভিযোগ উঠেছে। খালটি দ্রুত বালু ভরাট হয়ে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
২০২৩ সালের প্রথমার্ধে উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কনকসার-নাগেরহাট খালের উৎসমুখ পদ্মা নদী থেকে কনকসার বাজার হয়ে নয়নাকান্দা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার (২.৫ কিমি) পুনর্খননের জন্য প্রকল্প গ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয় মাত্র ৯০ লাখ টাকা (নব্বই লাখ টাকা)।
কনকসার-নাগেরহাট খাল দক্ষিণে পদ্মা নদী থেকে শুরু হয়ে উত্তরে পোড়াগঙ্গা খালে গিয়ে মিশেছে। সর্বশেষ প্রায় তিন দশক আগে খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিনের খনন না হওয়ায় দূষণ ও দখলের কারণে খালটি সরু হয়ে পড়েছিল। খালটি কোথাও ৫০ ফুট, কোথাওবা ৬০ থেকে ৮০ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও বেদখল ও ভরাট হয়ে এটি এখন সর্বোচ্চ ৫০ ফুট পর্যন্ত প্রশস্ত রয়েছে।

খাল শুকিয়ে যাওয়া ও পাড়ের মাটি সরে গিয়ে খালের মাঝে চলে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, খালটি অপরিকল্পিতভাবে খনন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালটি ভেকু দিয়ে এমনভাবে কাটা হয়েছে যে, মাত্র তিন মাস পার হতেই পাড়ের মাটি ভেঙে খালের মাঝখানে চলে আসে। এর ফলে দ্রুত বালু ভরাট হয়ে খালটি আবার পানিশূন্য ও আগের অবস্থায় ফিরে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি অভিযোগ করেন, খাল খননের সময় পাড় দিয়ে থাকা পায়েহাঁটা চলাচলের ভালো রাস্তাও কেটে ফেলা হয়েছে।
কাজের নিম্নমানের জন্য অপ্রতুল বরাদ্দকেই দায়ী করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। কনকসার-নাগেরহাট খালের খনন কাজের ঠিকাদার প্রতিষ্ঠান ছিল আরিয়ান এন্টারপ্রাইজ। এর সত্ত¡স্বত্বাধিকারী মিজানুর রহমান মোল্লা বলেন, “আমরা প্রকল্প অনুযায়ী ও প্রশাসনের নির্দেশ মোতাবেক খাল খনন করেছি। তবে আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি খননে মাত্র ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। আসলে এই খাল খননে দরকার ছিল অন্তত তিন কোটি টাকার বরাদ্দ। অল্প টাকার বরাদ্দে কাজের মান খারাপ হয়েছে।”
অন্যদিকে, ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দাবি করেছেন, ‘আমরা প্রকল্প অনুযায়ী ও প্রশাসনের নির্দেশ মোতাবেক খাল খনন করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে লৌহজং উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘আমি নতুন এসেছি। খোঁজ খবর নিয়ে জানতে হবে।’
সময় সংবাদ

Leave a Reply