মুন্সিগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুন্সিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। রবিবার মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার র‌্যাবের একটি আভিযানিক দল পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

গ্রেপ্তার শেষে তাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা টাইমস

Leave a Reply