গজারিয়ায় নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের নাম হলো লক্ষ্মীপুর জেলার হোসেন আলী (২৯), শরীয়তপুর জেলার মোছা. পায়েল আক্তার (২৭), এবং নারায়ণগঞ্জ জেলার মোছা. মেঘলা আক্তার (৩৫)।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৩ নভেম্বর একই হোটেলে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply