গজারিয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ার জহিরুল ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো: শিশির (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার বিকালে ৩ টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের আলোচিত জয় হত্যা মামলার আসামি মো: শিশিরকে আটক করে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত শিশির উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত র‍্যাব-১১।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা নির্মম ভাবে জহিরুল ইসলাম জয় (৩৫)-কে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো।

বিডি প্রতিদিন

Leave a Reply