মুন্সীগঞ্জে বিপুল পরিমাণের মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ আদালতের চলমান ৭টি মাদক মামলার বিপুল পরিমাণের মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়।

এ সময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে ১০ হাজার ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯৬ বোতল ফেনসিডিল, ১৪৩ ক্যান বিয়ার, ১২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ ও ১০ হাজার ৫৯টি খেলনা টাকার নোট ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংস করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান, কোর্ট পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা, মালখানার দায়িত্ব প্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম প্রমুখ।

দেশ রুপান্তর

Leave a Reply