টঙ্গীবাড়িতে সেনা অভিযানে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (১১ জানুয়ারি) টঙ্গীবাড়ি থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন

এর আগে রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমতলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মা সেলিনা বেগম ও মেয়ে সুইটি বেগম।

পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে ওইদিন রাত ১১টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প ওই অভিযান চালায়। এসময় হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬৬০ টাকাসহ মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের দাম ৩ লাখ টাকা। গ্রেপ্তাররা ওই গ্রামের চিহ্নিত মাদক কারবারী।

আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তারদেরকে টঙ্গীবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

দেশ রুপান্তর

Leave a Reply