মুন্সীগঞ্জে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এবার মুন্সীগঞ্জ ছাত্রদলের ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপত্রে এই বহিস্কারের কথা জানানো হয়।

দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার আহবায়ক তাইজুল ইসলাম এবং জেলা শাখার অধীনস্থ মিরকাদিম পৌর ছাত্রদলের আহবায়ক মাহেদুল ইসলাম আসিফ, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম সাজ্জাদ সরকার, গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম আহমেদ অপুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

অবজারভার

Leave a Reply