মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুল রহমান টিপু, সাধারণ সম্পাদক গুলজার হোসেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ্ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি), বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি), বিনা প্রতিদ্বন্দ্বিতায় দফতর সম্পাদক মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার), বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ও ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল আহমেদ (দৈনিক প্রথম আলো)।
এ ছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো.আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর), মো. মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রূপান্তর), মো. মাসুদ খান (দৈনিক কালবেলা), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ) ও মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।
বিডি প্রতিদিন

Leave a Reply