মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ মাটি কর্তন রোধে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গভীর রাতে যৌথ টাস্কফোর্স অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত উপজেলার লতব্দির রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া এবং কেয়াইন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সার্কেল এএসপি আনোয়ার পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে অবৈধ মাটি কর্তনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্রাট (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ মাটি কর্তন প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টুডে

Leave a Reply