শ্রীনগরে শিশু ধর্ষণের অভিযোগ, বখাটেকে ছাড়িয়ে নিয়েছে বাবা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বখাটে যুবক জিসান (২০) কে আটক করা হলেও তাকে ছাড়িয়ে নিয়ে গেছে তার বাবা।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাও গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকার দরিদ্র পরিবারের ৫ বছরের শিশুটিকে কৌশলে বখাটে যুবক জিসান তাদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে তাকে জিজ্ঞেস করলে সে সবকিছু বলে দেয়। সে সময় স্থানীয়রা জিসানকে আটক করে। পরে তার বাবা মনির হোসেন এসে জিসানকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর থেকে বাবা-ছেলে পলাতক রয়েছে।

এলাকাবাসী জানান, শিশুটির বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ায় সে তার মায়ের সাথে নানী বাড়িতে বসবাস করে। দরিদ্র মা খুব কষ্টে শিশুটিকে নিয়ে দিন পার করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

অবজারভার

Leave a Reply