মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের মো. সাইফুল ইসলাম রনি (৩৮)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

রনি সদর উপজেলার চরাঞ্চলের আধারা গ্রামের এমএ সালাম মিয়ার ছেলে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের মানিকপুর এলাকার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের সড়কে মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এ সময় ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
দেশ রুপান্তর

Leave a Reply