পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জের গজারিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল মামুন (৪৫) উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরায়েজি কান্দি গ্রামের বাসিন্দা। তিনি ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

থানা সূত্রে জানা গেছে, আল মামুনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসব মামলার কারণে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য তৎপর ছিল। অবশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গজারিয়া থানার ওসি মো. হাসান আলী জানান, আল মামুনের বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কালবেলা

Leave a Reply