মুন্সিগঞ্জে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মো. সবুজ মিয়া (৩৫) নামে এক যুবক। তবে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং প্রাণে বেঁচে যান তিনি।
রবিবার দিবাগত রাত আনুমানিক দশটার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর বড়ই কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সবুজ মিয়ার বাড়ি দিনাজপুর জেলা বিরল উপজেলায়। তিনি গজারিয়া বালুয়াকান্দিতে একটি ফ্যাক্টরিতে চাকরি করেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গজারিয়ার ভাটেরচর বড়ই কান্দির মো. হোসেন মিয়ার বাড়ির ৩য় তলায় রুমের দরজা আটকিয়ে গলায় গামছা পেচিয়ে ভাড়াটিয়া মোঃ সবুজ মিয়া (৩৫) আত্মহত্যার চেষ্টা করে। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রুমের দরজা খুলে আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তির গলা থেকে গামছা খুলে জীবিত উদ্ধার করে গজারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিডি-প্রতিদিন

Leave a Reply