গজারিয়ায় ভঙ্গুর সেতুতে জনদুর্ভোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের একমাত্র ভরসা এই সেতুটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন শত শত মানুষ এই ব্রীজ দিয়ে চলাচল করছেন।

সরেজমিনে দেখা যায়, সেতুটির বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে এবং রেলিং প্রায় ভেঙে পড়েছে। নিচে প্রবাহিত খালের পানির উপর দাঁড়িয়ে থাকা সেতুর পিলারগুলোও দুর্বল হয়ে পড়েছে। সামান্য অসতর্কতায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

গ্রামের বাসিন্দারা সাদেক সরকার ও দ্বীন ইসলাম জানান, এই সেতুটি দিয়েই,শিশু, নারী পুরুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সবাইকে এই পথ ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

আড়ালিয়া গ্রামের এই সেতুটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং স্থানীয়দের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।

একজন স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, ব্রীজটা অনেক পুরাতন। বহুদিন ধরে এর কোনো সংস্কার হয়নি। আমরা বহুবার যুবকদের কাছ থেকে সহায়তা নিয়ে বাঁশ দিয়ে কোন রকম চালিয়ে নিছি।

অভিভাবকরা জানান, তাদের সন্তানদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে যেতে হয়, যা তাদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, আড়ালিয়াতে দুটি ব্রীজের কাজ চলমান। পরবর্তী এটি প্রকল্পে দেওয়ার চেষ্টা থাকবে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply