মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃথক অভিযানে ২১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ মে) ভোরে টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দিন ভোরে উপজেলার হাটবালিগাঁও এলাকা থেকে সামছুর নাহার (৩৯) নামে এক নারীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া উপজেলার জশলং ইউনিয়নের পুরাপাড়া এলাকা থেকে বাদশা শেখ (৪৫) ও জালাল বেপারী (২২) নামে দুজনকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে পূর্ব হাসাইল এলাকা থেকে রমজান বেপারী (২৬), শরীফ (৩৫) ও হৃদয় মিয়া (২২) নামে তিনজনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
দেশ রুপান্তর

Leave a Reply