স্বাধীনতার পর এই প্রথম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিচার বিভাগের জজের সরাসরি উপস্থিতিতে একটি আরবিট্রেশন (বিকল্প বিরোধ নিষ্পত্তি) কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আটপাড়া এলাকায় এ আরবিট্রেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা লিগ্যাল এইড-এর জজ নূর মোহাম্মদ ভূঁইয়া, যিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট আব্দুল মতিন উজ্জ্বল জানান, সরকার মামলা কমিয়ে আনার লক্ষ্যে আরবিট্রেশন প্রক্রিয়া চালু করেছে। এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে দেশের ২০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে আজ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়ায় এ আরবিটেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে উভয় পক্ষের আইনজীবীদের পাশাপাশি উভয় পক্ষের সার্ভেয়াররাও উপস্থিত থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
আরবিট্রেশন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি টিম মোতায়েন ছিল।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আরবিট্রেশন নিয়ে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, বিচার বিভাগের এমন সরাসরি অংশগ্রহণে বিরোধ নিষ্পত্তি দ্রুত ও গ্রহণযোগ্য হওয়ায় ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
বিডি প্রতিদিন

Leave a Reply