সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা রুজু, ইউপি সদস্য গ্রেপ্তার

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। এতে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইউপি সদস্যের নাম আনোয়ার হোসেন (৪২)। আজ শনিবার (১৩ জুন) দুপুরে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার। এরআগে গতকাল শুক্রবার রাতে সিরাজদিখান থানায় মামলা রুজু করে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কুমরাখালী গ্রামে অভিযান চালিয়ে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। সে ওই গ্রামের শিরু মিয়ার ছেলে ও দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। ওসি আরো জানান, আগের দিন শুক্রবার রাতে সংঘর্ষে টেঁটাবিদ্ধ মো. ইয়ামিনের (১৫) মা রুনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞানমানা আরো-৭-৮ জনকে আসামী করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গেত : গত বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামে জয়নাল আবেদনী ও দেলোয়ার মাতবরের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply