টঙ্গীবাড়িতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সেরাজাবাদ সনিবাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলার চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জসিম শেখ (৪৩) এবং দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নাজিম (২৭)।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেরাজাবাদ সনিবাড়ি মোড়ের একটি স্বর্ণের দোকানের সামনে সড়কে অভিযান চালানো হয়। এ সময় জসিম শেখ ও নাজিমকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার জসিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply