মুন্সীগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জে ১৬০ পিস ইস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুর ১টা ৪০মিনিটের দিকে সদর উপজেলার বণিক্যপাড়া এলাকায় মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. মুরছালিন (২৮) এবং মুন্সীগঞ্জের গণকপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে সাহাবুদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ১৬০ পিস ইস্কাফ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করা হবে।

বিডি প্রতিদিন

Leave a Reply