মুন্সীগঞ্জে ৬০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পঞ্চাসার ইউনিয়নের নতুনগাঁও এলাকার আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,ভট্টাচার্যরবাগ এলাকার নুরুজ্জামানের মেয়ে শাহনাজ ওরফে আখি বেগম (৪০) ও পশ্চিম সরদারপাড়া এলাকার নওশেদ বেপারি ছেলে মো. শাকিল (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা টুডে

Leave a Reply