মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাড়া বাসায় অনুমোদনহীন ও নকল যৌনস্বাস্থ্য-সংক্রান্ত ঔষুধ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) শ্রীনগর উপজেলার দামলা ওয়াসা রোড এলাকায় শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া ও র্যাব-১০ এর সহযোগীতায় পাঁচতলা ভবন থেকে এসব ওষুধ উদ্ধার করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বাসা ভাড়া নিয়ে অনুমোদনহীন নকল ঔষধ বিক্রি করে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের নকল ঔষুধ জব্দ করে। অভিযান শেষে বিধি অনুযায়ী অনুমোদনহীন নকল ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যারা আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুমোদনহীন ও নকল ঔষুধ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সকালের খবর

Leave a Reply