ছেচ্ছুররে তুই, লজ্জাহীন বড়,
কেউ দেয় না তোরে দাম।
সেধে সেধে এসে দেখাস
তোর গতরের ঘাম!
কে চেয়েছে দেখতে তা,
কে দিয়েছে তোরে দাম?
গাঁয়ে মানে না, আপনি মোড়ল,
নেই বিচি-
তেনা প্যাঁচাইয়া দেখাস কোড়ল।
ভাবখানা এমন—তুই মহামোড়ল!
বড্ড বেশরম! ছি! ছি! বলে জনতা,
তবু তোর নেই শরম।
নানা জনে ব্যঙ্গ করে,
তবু লজ্জা হয় না চরম!
মান-সম্মান সব উড়িয়ে দিয়ে
ঘুরিস কেন তুই সবার পিছু নিয়ে?
গরম ভাতে ফুঁ দিতে কেউ কি তোকে কয়?
ঘেঁষে ঘেঁষে সামনে বসা
আসলে কি ঠিক হয়?
ডাকেনি কেউ, তবু হাজির হোস,
পরের আঙিনায় মোড়ল সেজে বস!
নিজের ঢোল নিজে পিটাস,
পরের কথার মাঝখানে ঢুকে যাস—
কী যে তোর স্বভাব,
বুঝিস না কিছুই, নেই বোধোদয়ের অভাব!
যেখানে সম্মান, সেখানে তুই বোঝা,
তবু কেন এমন আত্মপ্রচারের খোঁজা?
মানুষের দাম কথায় নয় ভাই,
কাজের ভেতর পরিচয়টা পাই।
বড়াই করে কেউ বড় হয় না,
ফাঁপা কলসি বাজে—জল তো রয় না!
ভালো মানুষের ধৈর্যেরও আছে শেষ,
বারবার জ্বালালে বাড়ে যে ক্লেশ।
হাসিমুখে সয় বলে ভাবিস না দুর্বল,
নীরব মানুষও হতে পারে প্রবল!
তাই বলি শোন, শুধরে নে চাল,
অন্যের সম্মান রাখিস, হোস না বেসামাল!
নিজেকে চিনে রাখিস, থাকিস নিজের ঘরে,
জোর করে সম্মান মেলে না কারও তরে।
সম্মান চাস যদি, সম্মান বিলাস,
পরের বিব্রত হওয়ার কারণ হোস না আর!
মানুষের মতো মানুষ হ—
বুঝিস লাজ-শরম!
নইলে লোকের মুখে শুনবি—
বড্ড বেশরম!

Leave a Reply