মুন্সীগঞ্জের টংগিবাড়িতে গৃহবধূর গোপনে ধারণ করা অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক বহিষ্কৃত ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ অক্টোবর (রবিবার) রাতে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদরের তেলিগাতী গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে নূর আলম টংগীবাড়ির একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন এবং স্থানীয় এক শিশুর বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। সেই সুবাদে শিশুটির মায়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেন তিনি। বিষয়টি জানাজানি হলে এক মাস আগে মসজিদ কমিটি তাকে চাকরিচ্যুত ও এলাকা থেকে বহিষ্কার করে।

পরবর্তীতে নূর আলম উক্ত গৃহবধূর স্বজনের কাছে সেই ভিডিও পাঠিয়ে পুনরায় মেলামেশার জন্য চাপ দিতে থাকেন এবং ব্ল্যাকমেইল করেন। অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ব্যবহৃত মোবাইলসহ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার সন্তানের জনক নূর আলম অপরাধের কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় টংগিবাড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ টিভি

Leave a Reply