জান্নাতুল ফেরদোসৗ, মুন্সীগঞ্জ : গত দুই মাসে মুন্সীগঞ্জ জেলায় গৃহবধূ ,যুবলীগ কর্মী ও স্কুলছাত্রসহ ১২ খুন, একাধিক ডাকাতি, অপহরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হয়েছে। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা হলেও পুলিশের সফলতা চোখে পড়ছে না। জেলার পুলিশ বিভাগ জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
সূত্র মতে, ঈদের ছটিতে সদরের বাঘাইকান্দি গ্রামে রানা মিজি নামের এক যুবক খুন হয়েছে। টাকার জন্য বন্ধুরা তাকে হত্যার পর হাত পা বেধে লাশ ঘুম করার উদ্দেশ্যে ধান ক্ষেতে লুকিয়ে রাখে। এতে নিহতের দুই বন্ধু স্মরন ও আওলাদকে গ্রামবাসী আটক করে পুলিশে সোর্পদ করা হয়। ১৫ আনা ওজনের স্বর্নের চেইনের কারনে ফুলতলা গ্রামের ৩য় শ্রেণীর ছাত্র তৌকির বেপারীকে দুর্বৃত্তরা শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গোবরের গর্তে পুতে গুম করে রাখে। স্কুল ছাত্রের মা ঝর্না বেগম বাদী হয়ে মামলা রুজুর পর গ্রেফতারকৃত ঘাতক রবিউলের স্বীকারোক্তীতে প্রকাশ পায় হত্যার ঘটনা ও লাশ গুম করার লোমহর্ষক কাহিনী। গত ১৮ সেপ্টেম্বর পঞ্চসারের শ্বসানঘাট এলাকায় ওমর ফারুক নামের এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। ২৫ সেপ্টেম্বর টঙ্গিবাড়িতে তানিন আহমেদ নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরদিন একই উপজেলার ধামারন গ্রামের আলদী সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্যাবল তার গলায় পেচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামে রাজিব নামের এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই উপজেলার গোয়ালখালী গ্রামে ডাকাতের গুলিতে তানভির আহমেদ টুটুল নামের এক যুবক নিহত হয়েছে। সদরের ফিরীঙ্গী বাজার এলাকায় মামুন মিয়া নামের এক মিল শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ সততা মনোফিল ইন্ডাষ্ট্রিজের জেনারেটর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।
টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের বুরুন্ডা গ্রামে দেড় মাসের পুত্রকে পুকুরের পানিতে ছুড়ে ফেলে হত্যা করেছে মা পুতুল বেগম। এছাড়া সদরে ৪ গৃহবধূর মৃত্যুতে থানায় হত্যা মামলা রুজু হয়। গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট থেকে সুপ্তি নামের এক এসএসসি পরীক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরন করা হয়। অন্যদিকে মুক্তারপুরে অগ্রণী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। সিরাজদিখানের ৯ট বসতবাড়িতে ও গজারিয়ার বাউশিয়াস্থ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের কোয়াটারে পৃথক ভাবে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের গুলিতে হিমেল ও হ্নদয় নামের ২ মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ হয় এবং গৃহকর্মীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। সূত্র জানায়, এরকম আরো অসংখ্য ঘটনায় জেলার আনাচে কানাচে ঘটেছে যা পুলিশ প্রশাসনের নজরে আসেনি।
বিডি রিপোর্ট ২৪
[ad#co-1]

Leave a Reply