গজারিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত

১০ বসতঘর ও ২ দোকান ভাঙচুর
কাজী দীপু, ন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই গ্রামবাসীর ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। এ সময় ১০টি বসতঘর, ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। সিগারেট খাওয়া নিয়ে উপজেলার বালুয়াকান্দি গ্রাম ও ছোট রায়পুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় গ্রামবাসীই থানায় পাল্টা অভিযোগ করেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামবাসী ও পুলিশ জানায়, ছোট রায়পুরা গ্রামের গ্রামের সবুজের কাছে একই গ্রামের সুজন সিগারেট চাইলে তর্কবির্তক বাধে। এতে সবুজের পক্ষ হয়ে বালুয়াকান্দি গ্রামের লোকজন ছোট রায়পুরা গ্রামে অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এতে সংঘর্ষ শুরু হয়।

[ad#bottom]

Leave a Reply