আড়িয়ল বিল এলাকায় চলছে দফায় দফায় মিছিল মিটিং

মামলা প্রত্যাহারের দাবিত
মো. নূরুল্লাহ্ খান, দোহার থেকে: আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হটলেও এ নিয়ে সৃষ্ট সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকায় চলছে দফায় দফায় মিছিল, সভা ও সমাবেশ। গত বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর উচ্চবিদ্যালয় ও আকারবাগে নারী-পুরুষ সভা-সমাবেশ অব্যাহত রাখে। আনন্দে উল্লাস ও মিষ্টি বিতরণ করেই যাচ্ছে এলাকাবাসী।

তবে প্রত্যাহার না হওয়ায় রাতে এলাকার পুরুষশূন্যই থাকছে গ্রেপ্তার আতঙ্কে। পুলিশকে ঠেকাতে মুন্সিনগর সড়কের ৫টি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে বুধবার ব্যারিকেড দেয় স্থানীয় জনতা। মুন্সিনগরের বেইলি ব্রিজের স্লিপারও খুলে ফেলে গ্রামবাসী। আড়িয়ল বিল রক্ষা কমিটির সদস্যরা জানান, আমাদের অধিকাংশ সদস্য গত ৩ দিনের গ্রেপ্তারকৃতদের মুক্তি ও আড়িয়ল বিল এলাকার ২৫ হাজার মানুষের নামে মামলা প্রত্যাহার না পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।

[ad#bottom]

Leave a Reply