অব: মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান
আড়িয়াল বিলের বিষয়টিকে কেন ফিরে দেখতে চাইছি, তার একটা কৈফিয়ত দেয়া সমীচীন মনে করি। আড়িয়াল বিলের তিন ফসলি আবাদি উর্বর জমি সরকারিভাবে হুকুম দখল করে বঙ্গবìধুর নামে বিমানবন্দর এবং স্যাটেলাইট সিটি তৈরি করার সরকারি একটি পরিকল্পনা ছিল। বঙ্গবìধুর দল আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায়। বঙ্গবìধুকন্যা শেখ হাসিনা দেশের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি নিজে আওয়ামী লীগের দলীয় প্রধান এবং মহান মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির হয়ে বঙ্গবìধুর নামে জমি চেয়ে জমি পেলেন না এবং আড়িয়াল বিলের বাসিন্দারা মরণপণ লড়াই করে বুকের রক্ত দিয়ে নিজেদের জমি রক্ষা করলেন। এটাকে অতি সরলিকরণ করে খাটো করে দেখার অবকাশ আছে বলে মনে করি না। দেশে এবং বিদেশে আমাদের সুধীজন, সাংবাদিক, বুদ্ধিজীবী ও আমার মতো অভাজনরাও বিষয়টি নিয়ে অনেক লেখালেখি করেছেন এবং এখনো লিখছেন। সবার লেখা যে পড়েছি তা নয়।
তবে যতটুকু দেখার এবং পড়ার সুযোগ হয়েছে, তাতে দেখেছি কেউবা আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্রকারী খোঁজার পরামর্শ দিয়েছেন এবং এমনো মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আড়িয়াল বিলের বঙ্গবìধু বিমানবন্দর ও উপশহর নির্মাণের পরিকল্পনা থেকে আপাতত সরে এসে একজন কমান্ডিং জেনারেলের মতো কৌশলগত পশ্চাদপসারণ করেছেন এবং এ নিয়ে নাতিদীর্ঘ উদাহরণও টানার প্রয়াস চালানো হয়েছে। একটা বিষয় সবিনয়ে নিবেদন করতে চাই, তা হলো যুদ্ধ চলমান অবস্খায় একজন জেনারেল কৌশলগত পশ্চাদপসরণ করেন শত্রুকে অন্য থিয়েটার অব ওয়ারে পরাজিত করার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আড়িয়াল বিলের স্খলে দেশের অন্য কোনো স্খানে বঙ্গবìধু বিমানবন্দর ও উপশহর নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়ে যদি আপাতত কৌশলগত পশ্চাদপসরণ করে থাকেন এবং যারা তার এই সিদ্ধান্তকে উদ্বাহু মেলে স্বাগত জানাচ্ছেন, তারা কি নিশ্চিত অন্যখানে আড়িয়াল বিলের রক্তক্ষয়ী আত্মঘাতী ঘটনার পুনরাবৃত্তি হবে না? যদি না হয় ভালো।
আর যদি হয় তবে এই ‘তবে’কে সামনে রেখে এই অতি উৎসাহিত উদ্বাহুওয়ালাদের বিষয়ে সজাগ হতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্রকারী অনুসìধানের পরামর্শ দেব না, কারণ যারা রাজনৈতিক ক্ষমতা গ্রহণের সম্ভাব্য কুশীলব তারা নিজ ঘরে এখন পরবাসী। তবে হ্যাঁ, যারা আড়িয়াল বিলের এক লাখ হাজার কোটি টাকার মহাপরিকল্পনাকে হীরের খনি আখ্যা দিয়ে বুকের রক্ত দিয়ে এই মহাপরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করার শপথ নিয়েছিলেন, তাদের ব্যাপারে দেশবাসী সেই ’৭৩ সাল থেকে সজাগ। বঙ্গবìধু পাকিস্তান থেকে দেশে ফিরে মন্তব্য করেছিলেন, ‘সবাই পায় সোনার খনি, আর আমি পেয়েছি (ইয়ের) খনি।’ এই খনিওয়ালারা গত চল্লিশ বছরে ধনেজনে বৃদ্ধি পেয়ে শাখা-প্রশাখা ও পুষ্প-পল্লবে বিকশিত হয়েছে। এখন এদের সোনা দিয়ে চলে না। হীরা চাই, চাই হীরক রাজা। এদের আছে দেশী-বিদেশী সহযোগী এবং সাঙাত হিসেবে আছে কিছু সাংবাদিক ও বুদ্ধিজীবী। এখন ব্যবসার বড় একটা দিক হচ্ছে প্রচারে প্রসার ও দেশী-বিদেশী কানেকশন। এর সাথে বাড়তি যোগ হয়েছে রাজনৈতিক ক্ষমতা, অন্তত বাংলাদেশে তা প্রকটভাবে লক্ষ করছি। কারণ বর্তমানে মহান সংসদে প্রায় ৭৭ শতাংশ সংসদ সদস্যই ব্যবসার সাথে জড়িত। কোনো একটি দেশের সরকার কী পরিমাণে বিদেশী মাল্টিন্যাশনাল কোম্পানি আর দেশী খনিওয়ালাদের খপ্পরে এবং এদের সহায়তা দিতে বিদেশী অর্থলগ্নি প্রতিষ্ঠান যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ ও এডিবি কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে এগিয়ে আসে, তার একটি জ্বলন্ত উদাহরণ এরূপ:
CONFESSONS
OF AN ECONOMIC
HIT MAN
That is what we EHMs do best : we built a global empire. We are an elite group of men and women who utilize international financial organizations to foment conditions that make other nations subservient to the corporatocracy running our biggest corporations, our government, and our banks. Like our counterparts in the Mafia, EHMs provide favours. These take the form of loans to develop infrastructure- electric generating plants, highways, ports, airports or industrial parks. A condition of such loans is that engineering and construction companies from our own country must build all these projects. In essence, most of the money never leaves the United States; it is simply transferred from banking offices in Washington to engineering offices in New York, Houston, or San Francisco.Despite the fact that the money is returned almost immediately to corporations that the members of the corporatocracy (the creditor), the recipient country is required to pay it all back, principal plus interest. If an EHM is completely successful, the loans are so large that the debtor is forced to default on its payments after a few years. When this happens, then like the Mafia we demand our pound of flesh. This often includes one or more of the following control over United Nations votes, the installation of military bases, or access to precious resources such as oil or the Panama Canal. Of course, the debtor still owes us the money-and another country is added to our global empire.
JOHN PERKINS
বিদেশী সহায়তায় এ ধরনের মাল্টি বিলিয়ন ডলারের প্রজেক্টের মেগা উন্নয়নের ছেলে ভোলানো গল্প বলে খনিওয়ালাদের পকেট ভারী করার জন্য দেশের সাধারণ কৃষক তাদের স্বর্ণগর্ভা ধানের জমি সরকারকে হুকুম দখল করতে ভবিষ্যতে দেবে না, এটাই বাস্তবতা। এই শিক্ষা ভারতের পশ্চিমবঙ্গের নন্দিগ্রাম এবং সিংগুরবাসীর কাছ থেকে শেখা উচিত ছিল। অরণ্যবাসী ভারতীয় উপজাতিদের জমি জবরদখল করে দেশী-বিদেশী খনিওয়ালাদের পকেট ভারী করতে গিয়ে আজ ওই সব অঞ্চলে মাওবাদের উথান হয়েছে। তাদের একটিই কথা জান দেবো, জমি দেবো না। কই ফুলবাড়ীতে তো মানুষ জীবন দিয়েছে, কিন্তু উন্মুক্ত কয়লা খনির জন্য জমি দেয়নি। যে জমি কিয়ামত না আসা পর্যন্ত মানুষের খাবার জোগান দেবে, সে জমি নষ্ট করে খনিওয়ালাদের পকেট ভারী করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমাকে গ্রাম্য ভাবা যেতে পারে, আমারও তাই মত। দিনাজপুরের গ্রামাঞ্চলে একটি প্রবাদ আছে, তাহলো ‘যার আছে ধান, তার আছে মান।’ তারা ভাবে, শহরের মানুষ যত ধনীই হোক, তাদের ভাতের চাল কিনে খেতে হয়, যা একজন সাধারণ কৃষককে কিনতে হয় না।
এখানেই তাদের মান, এখানেই তাদের বাহাদুরি। মধ্যপ্রাচ্যের মরুময় অতিধনী দেশগুলোর দিকে তাকান, এদের খাদ্যদ্রব্য আমদানি করে ক্ষুধা নিবারণ করতে হয়। আজকে টাকা দিয়েও খাদ্য আমদানি সম্ভব হচ্ছে না। মোটাদাগে যদি বলি, আমি বিদ্যুৎ ছাড়া চলতে পারি কিন্তু খাদ্য ছাড়া চলা কি সম্ভব? ভবিষ্যতে হয়তো এমন দিন আসবে, যে দিন মধ্যপ্রাচ্যের অতিধনীরা নিজেদের খেয়ে বাঁচার জন্য কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে বিলিয়ন বিলিয়ন রিয়েল এবং দিনার বাংলাদেশে বিনিয়োগ করবে। হজরত আলী রা:-এর একটি বিখ্যাত উক্তি হচ্ছে ‘কুল্লু শাইন ইয়ারজেয়ু ইলা আসলিহি।’ অর্থ হচ্ছে প্রত্যেক বস্তু তার আপন অস্তিত্বে প্রত্যাবর্তন করে। উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তান রাষ্ট্র সাংবিধানিকভাবে একটি ইসলামিক রিপাবলিক। কিন্তু রাষ্ট্র পরিচালনায় শরিয়াহ আইনের পরিবর্তে পাকিস্তান পরিচালিত হচ্ছে ব্রিটিশ আইন দ্বারা। এবারে রাষ্ট্র ও ব্যক্তিজীবনে ইসলামের আদর্শকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা দিতে সংবিধানের মৌল অস্তিত্বে প্রত্যাবর্তনের জন্য পাকিস্তানে শুরু হয়েছে তালেবানের উথান। এ অস্তিত্বে প্রত্যাবর্তনের সংগ্রামকে যে অভিধায় অভিসিক্ত করা হোক না কেন, বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না।
আমাদের সংবিধানেও ধর্মনিরপেক্ষতার সাথে সংযুক্ত হয়েছে ‘বিসমিল্লাহ’ এবং রাষ্ট্রধর্ম ইসলাম। নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ শেষ পর্যন্ত সংবিধানের কোন মৌল অস্তিত্বে কিভাবে প্রত্যাবর্তন করে, দেখার বিষয়। অতিসম্প্রতি আড়িয়াল বিলের সাধারণ মানুষ তার একটা নমুনা আমাদের সামনে তুলে ধরেছেন। বঙ্গবìধু সারা জীবন রাজনীতি করেছেন বাংলার সাধারণ মানুষকে শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি সংগ্রাম করেছেন, কেউ যেন তার জমি কেড়ে না নেয়, কেউ যেন তাকে আজন্মের ভিটেমাটি থেকে উচ্ছেদ না করে; দেশের কৃষক ও খেটে খাওয়া মানুষ যেন মাথার ওপর ছাদ পায়, তাদের সন্তানরা যেন তিন বেলা পেট পুরে খেতে পায় এবং তারা যেন পড়াশোনা করতে পারে। আমি এক দিকে নিজেকে বঙ্গবìধুর আদর্শের ধারক-বাহক বলব, তার আদর্শের সৈনিক বলব নিজেকে এবং অন্য দিকে বঙ্গবìধু বিমানবন্দর এবং বঙ্গবìধু স্যাটেলাইট সিটির মতো মাল্টি বিলিয়ন ডলারের অপ্রয়োজনীয় দেশী-বিদেশী খনিওয়ালাদের পকেট ভারী করা মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে দেশের সাধারণ মানুষকে ভিটেমাটি ছাড়া করার মহাপরিকল্পনা গ্রহণ করব, যা বঙ্গবìধু তার জীবদ্দশায় কোনো দিনও দেশের সাধারণ মানুষের সাথে করতেন না, তা তো এ দেশের সাধারণ মানুষ হতে দেবে না। এর বাস্তব বহি:প্রকাশ আমরা দেখলাম ফুলবাড়ী ও আড়িয়াল বিলে। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট আপন অস্তিত্বে ফেরার ক্ষেত্রে।
লেখক : বিডিআর-এর সাবেক মহাপরিচালক ও মুক্তিযোদ্ধা
nijandolon@yahoo.com
[ad#bottom]

Leave a Reply