সুরমা চৌধুরী পুরস্কার পেলেন ইলিয়াস, সেলিনা ও মিলন

সাহিত্যে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান তিন কথাশিল্পী। এরা হলেন প্রয়াত আখতারুজ্জমান ইলিয়াস, সেলিনাহোসেন ও ইমদাদুল হক মিলন। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ মার্কিন ডলার বা প্রায় বাংলাদেশি ৭২ লাখ টাকা।

আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস খোয়াবনামা, ইমদাদুল হক মিলনের নূরজাহান ও সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়া পশ্চিমবঙ্গের লেখক প্রফুল্ল রায়ও এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি কেয়া পাতার নৌকা উপন্যাসটির জন্য এ পুরস্কার পেয়েছেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম) এ পুরস্কারের ঘোষণা দিয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply