গাজারিয়া যুবদলের কমিটি গঠন নিয়ে
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকার বিজয় নগরে ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি-সংঘর্ষে অন্তত ৫ কর্মী আহত হয়েছে। জেলার গজারিয়া উপজেলা যুবদলের কমিটি গঠনকালে ঢাকার বিজয় নগরে জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিমের ব্যবসা প্রতিষ্ঠানে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।আহত গজারিয়ার যুবদল কর্মী মহিউদ্দিন, সোলায়মান, আমীর হোসেনসহ সকলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আব্দুল মান্নান দেওয়ান মনাকে সভাপতি ও তপন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গজারিয়া যুবদলের কমিটি ঘোষণা করা হলে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সমর্থক যুবদল নেতাকর্মীরা তা প্রত্যাখান করেন। এ সময় সাবেক সাধারণ সম্পাদকের সমর্থক মিজান-সোলায়মান ও যুবদল নেতা মহসিনের মধ্যে কথা কাটাকাটি বাঁধে। এক পর্যায়ে উভয় দু’গ্রুপের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাট প্রমুখ।
এদিকে, বুধবারের ঘোষিত গজারিয়া উপজেলা যুবদলের কমিটিকে প্রত্যাখান করে আজ বৃহস্পতিবার সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সমর্থিত যুবদল নেতাকর্মীরা পাল্টা কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গজারিয়ায় এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে।
বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply