বিএনপি নেতাদের দখলে মুন্সীগঞ্জ যুবদল
মোজাম্মেল হোসেন সজল: বিএনপি নেতাদের দখলে মুন্সীগঞ্জ যুবদল।গুটি কয়েক কর্মীর মাঝেই বন্টন করা হচ্ছে দলীয় বিভিন্ন পদ।বিএনপি নেতাদের বসানো হচ্ছে যুবদলের জেলা, উপজেলা ও পৌর কমিটিতে।একেক জন এখন ৩-৪ টি পদে আসীন হয়েছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বৃহৎ এ দলটি এখন লোকবল শুন্য হয়ে পড়েছে। পদ বহন করার মতো লোকবল না থাকাতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। আবার অনেকের মতে চাটুকারিতা কিংবা নিজের পছন্দসই লোককে বাহারি পদে বসানো হচ্ছে। তবে পদ পাওয়ার পর অনেক নেতাকেই এখন আর বিরোধী আন্দোলনে রাজপথে দেখা মিলছে না। মুন্সীগঞ্জ বিএনপির বর্ষীয়ান নেতা ও পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি আবদুল হাই পদ বন্টনের কথা বললেও এর থেকে বের হতে পারেননি। ফলে বিরোধী আন্দোলনে তাকেই কর্মী সংগ্রহ করে রাজপথে মাঠে থাকতে হচ্ছে। তিনি রাজপথে থাকলে অনেকের দেখা মিলে। তিনি না থাকলে শহরে দেখা মিলে না কোন কর্মসূচি পালনের। হরতালে কোন মিছিল-পিকেটিংয়ের দেখা মিলে না। এছাড়া জেলার কোন উপজেলাও আজোবধি বিরোধী কোন কর্মসূচি পালন হতে শুনা যায়নি।
এদিকে বিএনপি নেতারা যুবদলের গুরুত্বপূর্ণ পদ দখল করে নেওয়ায় দলের একটি বিশাল অংশ নিস্ক্রীয় হয়ে পড়েছে। কমিটি গঠনেও নানা রকম বিতর্ক দেখা দিয়েছে। জেলা, উপজেলা ও পৌরসভার কমিটি গঠনে কোন সম্মেলন দেয়া হয়নি। মৌখিক ঘোষণায় কমিটি হয়ে যায়। সর্বশেষ গত ২৩ মে রাত ৭ টায় কোন সম্মেলন ছাড়া মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকায় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন পুস্তিকে সদর উপজেলা যুবদলের সভাপতি করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আওয়ামীলীগ নেতাকে সভাপতি করে কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান খান ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মন্ডল পদত্যাগ করেন ও পরদিন ২৪ মে সন্ধ্যায় এ কমিটি থেকে পদত্যাগ করেন ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান দেওয়ান। মিরকাদিম পৌরসভায় যাদু-ইনু যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ধরে রেখেছেন ২০-২৫ বছর ধরে। এবারও মফিজুল ইসলাম যাদু ও ইনু পৌরসভা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। যাদু জেলা বিএনপি’র কার্য়করী কমিটির সদস্য ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতিও। মুন্সীগঞ্জ পৌরসভায় যুবদলের সভাপতি হয়েছেন কাউন্সিলর এনামুল হক। তিনি শহর বিএনপি’র যুগ্ন-সম্পাদক ও ওয়ার্ড বিএনপি’র সদস্যও। জেলা যুবদলের সভাপতি হয়েছেন তারিক কাশেম খান মুকুল। তিনি একাধারে জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক, শহর বিএনপি’র সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি। সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি’র কার্য়করী কমিটির সদস্য মনিরুজ্জামান মনির হয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ।
এদিকেগত ১ জানুয়ারি কেন্দ্রীয় যুবদল কেন্দ্র থেকে মুন্সীগঞ্জের ভফঙ্কর সন্ত্রাসী, কিলার ও মাদকাসক্ত তারিক কাশেম খান মুকুলকে জেলা যুবদলের সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা দেয়। এর পর ৩রা জানুয়ারি জেলা বিএনপি’র দলীয় কার্য়ালয়ে পদ বঞ্চিত দুই সভাপতি সুলতান আহমেদ ও বাবুল মিয়া গংয়ের সঙ্গে কথা কাটাকাটি হলে মুকুলকে শহরের বিএনপি অধ্যুষিত দক্ষিণ ইসলামপুর এলাকার নেতাকর্মীরা বেধড়ক পিটিয়ে জখম করেন। এ ঘটনায় ওই কমিটির দুই সহ-সভাপতি সুলতান ও বাবুল মিয়াকে দল থেকে বহিস্কার করা হয়। এ পদের স্থলে জেলা বিএনপি’র ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক, শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবু সুফিয়ান বিপ্লবকে সহ-সভাপতি ও জেলা বিএনপি’র কার্যকরী কমিটির সদস্য মোখলেছুর রহমান বকুলকে স্থলাভিষিক্ত করা হচ্ছে।
লোকবলের অভাবে জেলা যুবদল বিক্ষোভ মিছিল বের করতে পারেনি
শনিবার বিকালে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচি উপলক্ষ্যে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। কিন্ত সমাবেশে তেমন লোকবল চোখ পড়েনি। লোকবলের অভাবে তারা মিছিল পর্যন্ত বের করতে পারেননি। গত ২৩ মে ৭ সদস্যের ঘোষিত সদর উপজেলা যুবদলের নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কাউকে দেখা যায়নি। আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন পুস্তিকে সদর উপজেলা যুবদলের সভাপতি নির্বাচিত করায় পদ পেয়েও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বাকি ৪ নেতা ক্ষুব্ধ হন। তবে সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তিকে দেখা গেছে। সিরাজদিখান নিবাসী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাট ও শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমসকে কিছু সংখ্যক লোক নিয়ে জেলা শহরের কর্মসূচিতে আসতে দেখা গেছে। শহর যুবদরের সভাপতি মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক বুরজাহান ঢালীকে দেখা গেলেও শহরের তেমন কোন নেতাকর্মীর উপস্থিতি ছিল না। পুলিশের চেয়ে যুবদলের লোকবলের উপস্থিতি ছিল কম।পরে জেলা যুবদল আর বিক্ষোভ মিছিল বের করতে পারেনি।পার্টি অফিসের নীচে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা কমৃসূচি সমাপ্ত করেন।
বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply